শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ছন্দে ফেরার অপেক্ষায় ববি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-06-2025 10:42:35 am

ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। সর্বশেষ গত বছর তাকে প্রেক্ষাগৃহে দেখা গিয়েছিল। মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ময়ূরাক্ষী’ নামে একটি সিনেমা। রশিদ পলাশ পরিচালিত এ সিনেমাটি যদিও ব্যবসায়িকভাবে ততটা সুবিধা করতে পারেনি; তবে থেমে নেই ববি। নতুন একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত তিনি। এরইমধ্যে দুটি সিনেমার কাজ শেষ করেছেন। এ ছাড়াও হাতে রয়েছে ‘দিওয়ানা’, ‘তছনছ’সহ একাধিক সিনেমার কাজ। ববি জানান, তার অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ ও কে এ নিলয়ের ‘বউ’ নামে দুটি সিনেমা। এদিকে এবারের কুরবানি ঈদে ‘শিরোনাম’ সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু অসমাপ্ত কিছু কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে না পারায়, তা মুক্তির মিছিল থেকে সরে যায়। তবে শিগগিরই মুক্তি পাবে বলে জানা গেছে। এ সিনেমায় ববি অভিনয় করেছেন নিরবের বিপরীতে। এছাড়াও ‘বউ’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ববি বলেন, ‘সিনেমার কাজ শেষ হওয়ার পর শিল্পীরা মুক্তির জন্যই মূলত অপেক্ষায় থাকেন। একটি কাজ মুক্তি পাবে এটি শিল্পীর জন্য অবশ্যই আনন্দের। দর্শকদের দেখানোর জন্যই তো সিনেমা করা। আমিও তাই সেই অপেক্ষায় আছি। আমার অভিনীত দুটি সিনেমার গল্পই চমৎকার। চরিত্রেও রয়েছে বৈচিত্র্য। দর্শকরা আসলে যেরকম যেখতে চান, দুটো সিনেমায় আমাকে সেভাবেই দেখতে পাবেন। আমার বিশ্বাস মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে।’


 


বর্তমানে ববি রয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানে পরিবারের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন তিনি। দেশে ফিরেই নতুন কাজ শুরু করবেন কিনা জানতে চাইলে এ নায়িকা বলেন, ‘এখন আমি একটু বেছে কাজ করছি। তাই ভেবে-চিন্তে সময় নিয়েই নতুন কাজে যুক্ত হচ্ছি, ভালো কিছুর জন্য একটু সময় নিচ্ছি। তবে দ্রুতই নতুন কাজের খবর দিতে পারব বলে আশা রাখি।’ 


উল্লেখ্য, ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে ২০১০ সালে বড় পর্দায় অভিষেক ঘটে ববির। এরপর একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। কিন্তু গত কয়েকবছর ধরে খুব একটা আলো ছড়াতে পারছেন না অভিনেত্রী। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ূরাক্ষী’ নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এ অভিনেত্রীকে। তারও আগে ‘পাপ’ নামে একটি সিনেমা মুক্তি পায় ববির। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটিও সুবিধা করতে পারেনি। বলা যায়, ববি অভিনীত পরপর একাধিক সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়েছে। তবে দমে যাননি। বরং নতুন উদ্যমে কাজে ফিরেছেন এ অভিনেত্রী। গত বছর থেকেই ফের কাজে ব্যস্ত হয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন। কাজের সঙ্গে বাড়িয়েছেন সখ্য। অভিনয়ের বাইরে এ মুহূর্তে কিছু ভাবতে চাইছেন না। দেড় দশকের ক্যারিয়ারে ববি উপহার দিয়েছেন, ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘বিজলী’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বেপরোয়া’, ‘নোলক’র মতো সিনেমা।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

২৪ দিন ২২ ঘন্টা ৪১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩০ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে