লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত

রোজারিও থেকে রাজত্ব—শুভ জন্মদিন, ফুটবল ঈশ্বর!"

রোজারিও, যেখানে রূপকথা নেমে এসেছিল মাটির পৃথিবীতে; ফুটবল ঈশ্বরের জন্মদিনে


"তিনি আমাদের মতো মানুষ কিনা তা নিশ্চিত করতে আমাকে মেসিকে স্পর্শ করতে হয়েছিল।"- জিজি বুফন।

২৪ শে জুন ১৯৮৭, রোজারিও, আর্জেন্টিনা, যেখানে রূপকথা নেমে এসেছিল মাটির পৃথিবীতে।  

হাজারো চড়াই উৎরাই পেরিয়ে রুপকথার সেই ছোট্টটি কারো কাছে হলো মেসি, কারো কাছে লিও, কারো কাছে গ্রেটেস্ট অব অল টাইম, আর কারো জন্য একটা স্বপ্ন, একটু সাহস।

ফুটবল দুনিয়া যাকে ভালোবাসতে-বাসতে হয়ে গেছি এক। একসাথে ভেঙেছি, হেরেছি, হারিয়েছি শ্রেষ্ঠ স্বপ্ন, একসাথে দাঁড়িয়েছি, হেসেছি আবার।

ছোট্ট জীবনে প্রাপ্তির ভাগটাই বেশি তার। বাম পায়ের জাদু কোথা হতে কোথায়ই না নিয়ে গেছে সেই লিওকে। 


১৩ বছর বয়সে ন্যাপকিনের ওপর গোটা গোটা অক্ষরে নিজের নাম তুলে ফুটবলের পাওয়ার হাউজ বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলো মেসি। সেই শুরু, আর পিছনে তাকাতে হয়নি। দুহাত ভরে নিজের সবটা দিয়েছে প্রিয় ক্লাবকে। আবার বিদায় বেলায় সেই ন্যাপকিনেই লুকিয়েছে নিজের ভেজা দুচোখ। একটা ক্লাবের সাথে যার বিচ্ছেদ কাঁদিয়েছে লক্ষ কোটি ভক্তকে, সেই ছোট্ট মেসিটি এবার চলে এসেছে আর্জেন্টিনাকে বিদায় বলার দ্বারপ্রান্তে! জীবন যেন এমনই। জলে ভাসা পদ্ম জীবন!


২৬ সেপ্টেম্বর, ২০০৫, ‌মেসিকে স্পেনের নাগরিকত্ব দেয়া হয়। লা লিগার দাঁড় খুলে যায় তার জন্য।

আর্জেন্টাইন-স্পেনীয় নাগরিক হিসেবে মেসিকে স্পেনের জাতীয় অনুর্ধ্ব ২০ দলে খেলার জন্য আমন্ত্রণ করা হয়। অনুর্ধ্ব ২০ দলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে সে মাঠে নামে ঠিকই তবে স্পেনের জার্সিতে নয়, আকাশী নীলে প্রিয় আর্জেন্টাইন জার্সিতে। 

রোনালদিনিয়োর প্রস্থানে বার্সার ১০ নম্বর জার্সি গায়ে জড়ায় মেসি। ২০১০ বিশ্বকাপে প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরে সে। জার্সির সাথে একের পর এক দায়িত্ব কাঁধে তুলে নেয় সে। 

মেসিই হয়ে যায় আর্জেন্টিনার পোস্টার বয়, দলের ত্রাণকর্তা। সেই মেসি যার হৃদয় জুড়ে একটা দল, একটা প্রচেষ্টা, শেষ হাসি হাসবার। একটা ক্ষুদা কোটি আর্জেন্টাইন ভক্তের বুকে আরেকটা তারা এঁকে দেবার।

কি নেই জাদুকরের ঝুলিতে। জাদুর কাঠি ঘুরাতেই যেন একের পর এক অর্জন যোগ হয়েছে তার নামের পাশে। যার পায়ের জাদু মোহাচ্ছন্ন করে রেখেছে তার বিপক্ষ সমর্থকদেরও।  

তবুও বলা হয়েছিল আছে অপূর্ণতা, আছে না পাওয়ার হাহাকার। আচ্ছা একটা বিশ্বকাপের অভাব কি মলিন করতে পারে মেসি নামক ম্যাজিসিয়ানের ক্যারিয়ার!

আরো একটিবার আসে সেই স্বপ্নের মঞ্চ। বাতাসে যেন ধ্বনিত হচ্ছে 'আর একটিবার প্রিয়, আর একটিবার'। পেনাল্টি নামক সেই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে কেবল দর্শক হিসেবেই কি পায়ের পেশিতে কাঁপন উঠেনি আপনার? মাথার মধ্যে বিরাজ করেনি এক মহাকাশ শূন্যতা? তাহলে বলাই বাহুল্য দর্শক হিসেবে বেশ শক্ত নার্ভের আপনি! 


তবে ইতিহাসকে আর রুখে দেওয়া যায়নি সে যাত্রায়। সে নিজের গতিপথ খুঁজেই নিলো, লক্ষ্যভেদ করলো প্রতিপক্ষের গোলপোস্ট মুখে। ২০২২ ফিফা বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে সেই বহুল আরাধ্য কাপটিকে নিজের করে নেন মেসি। এই আর্জেন্টিনা যেন হয়ে ওঠে এক অপ্রতিরোধ্য ত্রাস।

আচ্ছা যখন মেসির হাতে উঠে সেই কাঙ্ক্ষিত সোনালী কাপ, সৌভাগ্যবান হয় কে? মেসি নাকি ঐ কাপ! নাকি আমরা যারা সাক্ষী হয়েছি ইতিহাসের!


বলা হয়েছিল মেসি কেবল বার্সেলোনার। দেশের জার্সিতে বারবার হোঁচট খাওয়া সেই ছেলেটার এখন আন্তর্জাতিক শিরোপা চারটি। বিশ্বকাপের সঙ্গে রয়েছে দুটি কোপা আমেরিকা কাপ। এছাড়াও ব্যক্তিগত ঝুলিতে রয়েছে ৬টা গোল্ডেন বুট ও ৮টা ব্যালন ডি-অর। মেসি আর্জেন্টিনার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সেইসাথে ফুটবল ইতিহাসে জায়গা করে নিয়েছেন একজন জীবন্ত কিংবদন্তী হিসেবে।

আজ ২৪ শে জুন এই ফুটবল জাদুকরের জন্মদিন। ক্যারিয়ারের বাকি দিনগুলিতেও মেসি ফুটবলকে দিয়ে যাক দু হাত ভরে এই প্রত্যাশা।

Tag
আরও খবর

6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

৭ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে


6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২৪ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

৪২ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে