বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ঝিনাইগাতীতে বড়দিন উদযাপনে সরকারী বরাদ্দ ৯ মেট্রিক টন চাল বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে যীশু খ্রিষ্টের জন্ম দিন উপলক্ষে “শুভ বড়দিন” পালনে ব্যপক উৎসাহ উদ্দীপনায় সকল প্রস্তুতি গ্রহণ করেছে খ্রিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীরা। বড় দিন উদযাপন করতে ঝিনাইগাতী উপজেলায় সরকারীভাবে ১৮টি গীর্জার অনুকুলে ৯ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়। বরাদ্দকৃত চাল প্রতিটি গীর্জার সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুকুলে ৫শ কেজি করে চালের ডিও লেটার প্রদান করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বরাদ্দকৃত চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খোরশেদুজ্জামান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক শেরপুরের বরাদ্দপত্র মোতাবেক ২০২২-২০২৩ অর্থ বছরের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে ১৮টি গীর্জায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৯ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। উল্লেখ্য, বড়দিনে গীর্জায় প্রার্থনায় অংশগ্রহণকারীদের আহারসহ অন্যান্য প্রয়োজন মেটাতে ওই মন্ত্রণালয় গীর্জা প্রতি ৫০০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে। ওসি মনিরুল আলম ভুইয়া জানিয়েছেন, উপজেলার ১৮টি গীর্জায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে “শুভ বড় দিন” উদযাপনের ব্যপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। নির্বিঘ্নে প্রার্থণা করাসহ বড় দিনের সকল উৎসব উদযাপন করতে উল্লেখযোগ্য গীর্জাগুলোতে নিছিদ্র নিরাপত্তা প্রদানের ব্যবস্থাসহ সকল গীর্জা ও যাতায়াতের পথে পুলিশী টহল অব্যাহত রাখা হবে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ১৩ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ১৮ মিনিট আগে