উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

আগামী বছর ঢাকায় কূটনৈতিক মিশন পুনরায় চালু করবে আর্জেন্টিনা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-12-2022 12:35:44 am

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের ফিফা বিশ্বকাপ-২০২২ জয়লাভে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনের জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। ফার্নান্দেজ শেখ হাসিনাকে অবহিত করেছেন যে, তার দেশ আগামী বছর ঢাকায় কূটনৈতিক মিশন পুনরায় চালু করবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিখিত এক চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজ বলেছেন, ‘ফিফা বিশ্বকাপ জয়ের পর বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগনের সমর্থন ও উৎসব উদযাপন আমরা অত্যন্ত ঘনিষ্টভাবে পর্যবেক্ষণ করেছি, তাতে আর্জেন্টিনার জনগণ এবং দেশটির প্রেসিডেন্ট বিস্মিত।’

আলবার্তো ফার্নান্দেজ বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন তৈরির একটি শক্তিশালী ও কার্যকর মাধ্যম।’

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম আজ বাসস’কে একথা জানিয়েছেন।

আলবার্তো ফার্নান্দেজ ২০২৩ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় আর্জেন্টিনার একটি দূতাবাস খোলার ঘোষণাও দেন।

বুধবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেছেন, ২০২৩ সালের মধ্যে দূতাবাস খোলার মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন।

আরও খবর