নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

শেরপুরে বাস চাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত, বাসে অগ্নিসংযোগ

শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ঢাকা-শেরপুর মহাসড়কের হাওড়া বাশতলা এলাকায় ১৫ জুন রোববার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নং ঢাকা-মেট্টো-ব-১৫-৫১৯২ সাম্মী ডিলাক্স নামে বাসের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মজনু মিয়া (৫৫) নামে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নিহত হয়েছেন। নিহত মজনু মিয়া এক কন্যা ও দুই ছেলে সন্তানের জনক এবং সদর উপজেলার হাওড়া গ্রামের জনৈক সফর উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাওড়া গ্রামের বাসিন্দা মজনু মিয়া বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ফিল্ড আর্টিলারিতে সার্জেন্ট হিসেবে রংপুর সেনানিবাসে কর্মরত থাকাবস্থায় সে বিগত ২১/১০/২০২২ সালে অবসর গ্রহণ করে গ্রামের বাড়িতে চলে আসেন। এদিকে রোববার সকালে সে ভাতশালা পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল দিতে যায়। পরে মজনু মিয়া বিদ্যুৎ বিল দিয়ে তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় হাওড়া বাশতলা এলাকায় পৌঁছামাত্র ঢাকাগামী ওই যাত্রীবাহী বাসটি পিছন থেকে তার মোটরসাইকেলটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হন। এসময় উত্তেজিত ও বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে এতে বাসটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও সেনা সদস্যরা ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ঢাকা-শেরপুর মহাসড়কে প্রায় ৫ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। অপরদিকে নিহত সেনা সার্জেন্ট মজনু মিয়ার বাড়িতে পরিবারের সদস্যদের আহাজারিতে এক হৃদয় বিদারকের সৃষ্টি হয় এবং এলাকার মানুষের মাঝে এক শোকের ছায়া নেমে আসে। এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর