আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

কিশোরগঞ্জে থাই ও ভিসার ভেলকিবাজিতে কোটিপতি সোহেল


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা এলাকার বাসিন্দা ভ্যানচালক বিসাদু 'র ছেলে সোহেল ইসলাম থাই ও ভিসার ভেলকিবাজি দেখিয়ে প্রবাসীদের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। এখন সেই কোটি টাকায় নিজ গ্রামে বানাচ্ছেন আলিশান বাড়ি। 



খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে থাই লটারী ও ভিসা দেওয়ার নামে বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ভ্যানচালকের ছেলে ভেলকিবাজি দেখিয়ে এখন কোটিপতি হয়েছেন।


জানা গেছে, থাই নামক লটারি পাইয়ে দেওয়া ও কানাডার ভিসা দেওয়ার কথা বলে অনলাইনে ভিডিও বুস্টের মাধ্যমে ছড়িয়ে দেন প্রবাসীদের কাছে। প্রবাসীরা না বুঝে প্রতারকদের পাতানো ফাঁদে পা দেন। প্রতারকরা সুযোগ বুঁজে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা।


অনুসন্ধানে জানা গেছে, উপজেলার চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা এলাকার বাসিন্দা বিষাদু অভাব অনাটনে জীবন যাপন করে আসছেন। অভাব অনাটনের কারণে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে ছুটে যাত্রীর সন্ধানে। সারাদিনে ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই চলে তাদের সংসার। অভাবের সংসারে কষ্ট করে হলেও চালিয়ে যান তিন ছেলের লেখাপড়ার খরচ। বড় ছেলে লেখা পড়া  করে চাকরি নেন৷ মধ্যম ছেলেও গার্মেন্টসে যোগ দেন। দুই ছেলের আয়ে কিছুটা স্বস্তি আসে সংসারে। ছোট ছেলে সোহেল পড়ালেখার পাশাপাশি জড়িয়ে পড়েন থাই ও ভিসা প্রতারনার জগতে। থাই ও ভিসা দেওয়ার নামে  মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে লোক পাঠিয়ে দিয়ে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশী প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে হয়ে যান রাতারাতি কোটিপতি।


এব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান,সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ না থাকার কারণে আমরা সেভাবে অভিযান দিতে পারছি না। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 


আরও খবর