কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া ২১৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো রাজশাহী কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশসেরা বিদ্যাপীঠ রাজশাহী কলেজ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ২১৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টায় কলেজের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “রাজশাহী কলেজ শুধু একজন শিক্ষার্থী নয়, একজন ভালো মানুষ তৈরির কারিগর। তোমরা ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা। এই সংবর্ধনা যেন তোমাদের ভবিষ্যতের অনুপ্রেরণার উৎস হয়ে থাকে।”

এ সময় অধ্যক্ষ ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য এই অর্জনকে অনুকরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করেন এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করেন।

চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, রাজশাহী কলেজ তাদের স্বপ্নের পথচলায় সবচেয়ে বড় শক্তি ছিল। অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, “এই কৃতিত্ব কেবল আমাদের নয়—আমাদের পরিবার, শিক্ষক ও কলেজের সম্মিলিত প্রচেষ্টার ফল।”

চান্সপ্রাপ্ত শিক্ষার্থী এ.কে.এম. আসাদ-উজ-জামান বলেন, “কলেজ আমাদের যে ভিত্তি তৈরি করে দিয়েছে, সেটাই আজকের এই সাফল্যের পেছনে মূল শক্তি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন, অনুষ্ঠান কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. শাহ মোঃ মাহবুব আলম, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

দিনব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, কবিতা ও নৃত্য। পুরো আয়োজন জুড়েই ছিল গর্ব, প্রেরণা ও ভালোবাসার এক অপূর্ব সম্মিলন।

আরও খবর