ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শেরপুরের ঝিনাইগাতীর একটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। ৬ জুন শুক্রবার রাত ৮টার দিকে ঝিনাইগাতীর যাত্রীবাহী বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। ঝিনাইগাতী থেকে শেরপুর ও ঢাকাগামী বিভিন্ন বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এ জরিমানা করা হয়। অভিযানকালে বিসমিল্লাহ পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “যেখানেই বাড়তি ভাড়া আদায় করা হবে সেখানেই আমরা অভিযান পরিচালনা করব।”
১ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে
৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬ ঘন্টা ৫২ মিনিট আগে