নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

নালিতাবাড়ীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

কারিতাস সীডস কর্মসূচির আয়োজনে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। ‘প্লাস্টিক দূষণ আর নয়’-এই প্রতিপাদ্য বিষয়কে প্রাধান্য দিয়ে রুপনারায়ণকুড়া, মরিচপুরান, বাঘবেড় ও নালিতাবাড়ী সদর ইউনিয়ন পরিষদে ৪ জুন বুধবার র‍্যালি ও আলোচনার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। মরিচপুরান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জলিল, প্রোগ্রাম-ম্যানেজার সীডস মি. দুলেন আরেং, মাঠ সহায়ক হাসিনা স্নাল উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সীডস প্রকল্পের ১০০ জন উপকারভোগীদের আমড়া ও পিয়ারা চারা বিতরণ করা হয়। রুপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদে পরিবেশ দিবস উদযাপনকালে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মঞ্জুর আল মামুন, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল বারেক, মাঠ সহায়ক পবিত্র ম্রং। উক্ত অনুষ্ঠানে ১৬৮ জন উপকারভোগীদের মাঝে আমড়া চারা বিতরণ করা হয়। নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদে পরিবেশ দিবস উদযাপনকালে উপস্থিত ছিলেন গেরাপচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর, উপ-সহকারী প্রকৌশল, কারিতাসের উপজেলা সমন্বয়কারী প্রমা প্রিসিলা ম্রং, মাঠ সহায়ক কর্ণেলিউস আরেং। উক্ত অনুষ্ঠানে মোট ১০০ জন উপকারভোগীর মাঝে আমড়া ও পিয়ারা চারা বিতরণ করেন। বাঘবেড় ইউনিয়ন পরিষদে পরিবেশ দিবস উদযাপনকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম, প্রশাসনিক কর্মকর্তা ছামিউল ইসলাম, মাঠ সহায়ক হিলারিউস রিছিল। উক্ত অনুষ্ঠানে ১০০ জন উপকারভোগীর আমড়া ও পিয়ারা চারা বিতরণ করা হয়। পরিবেশ দিবস উদযাপন আলোচনায় প্লাস্টিক ব্যবহার বর্জন ও বৃক্ষরোপণে গুরুত্ব দেওয়া হয়।

Tag
আরও খবর