নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

শেরপুরের শ্রীবরদীর সিংগাবরুনা ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় ও স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। ৪ জুন বুধবার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ মূলসুরকে কেন্দ্র করে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিংগাবরুনা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এসএম লিটন ও মো. জাহিদুল ইসলা, কারিতাস সীডস্ কর্মসূচির ফাইন্যান্স অফিসার শ্যামল কৃঞ্চ চন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিতাস সিডস এর মাঠ সহায়ক তিলোত্তমা রিছিল। এর আগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হয়ে আবার ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। আলোচনা শেষে ৭৫ জন এসআরজি সদস্য, সংলাপের কিশোরীদের একটি করে আম্রপালি ও আমরা গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও পরিবেশ দিবসের লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৮১ জন এসআরজি সদস্য, কিশোরী সংলাপ ও সংলাপ ফোরামের কিশোরীরা অংশগ্রহণ করে। উল্লেখ্য প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে সারা বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়।

Tag
আরও খবর