মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে অবিরাম বর্ষণে সড়ক ভেঙ্গে ব্রহ্মপুত্র নদে বিলীল ।। যান চলাচল বন্ধ


অবিরাম বর্ষণে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের দক্ষিণ চরআলগী  সড়ক ভেঙে ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ সড়কে ভাঙ্গনের ফলে উচাখিলা বাজার হতে মরিচারচর চুমকির বাজার পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রাস্তাটি অতি বর্ষণে ক্ষতিগ্রস্থ হওয়ায় উচাখিলার চরাঞ্চলের কৃষক সাধারণ মানুষসহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়ছে চরম বিপাকে। দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, তার বিদ্যালয় থেকে মাত্র ১০শ গজ দূরে এই ভাঙ্গনের ঘটনা ঘটেছে। টানা বর্ষণের পানির ¯্রােতে বিদ্যালয়ের পিছনে ৫০ শতক জমির মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টি অব্যাহত থাকলে বিদ্যালয়টি যেকোন সময় বিধ্বস্ত হতে পারে। সড়কটি ভেঙ্গে যাওয়ায় দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরিচরচর উচ্চ বিদ্যালয়, উচাখিলা স্কুল এন্ড কলেজ, কেরামতিয়া আলীম মাদ্রাসা ও আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যেতে পারছে না। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমাতুজ্জোহুরা জানান, এক কিলোমিটার ঘুরে মরিচারচর গ্রামের ভিতর দিয়ে বিদ্যালয়ে আসতে হয়। ভাঙ্গন কবলিত সমাজসেবক ফেরদৌস কোরাইশী টিটু ও এলাকার বাসিন্দা আক্কাস আলী (৭০) এবং নাজিম উদ্দিন (৫০) জানান, গত বর্ষা মৌসুমেও এ সড়কে ভাঙ্গন দেখা দিয়েছিল। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁশের সাঁকো তৈরি করে চরাঞ্চলের কৃষকদের কৃষি পণ্য পরিবহন ও শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবার সুযোগ করে দিয়েছিলেন। চলতি বর্ষায় নতুন করে এসড়কে তীব্র ভাঙ্গনের ঘটনা ঘটেছে। সড়কটি ভেঙ্গে যাওয়ায় মাইজপাড়া, মরিচারচর, টান মলামারি, নামাপাড়া, চরআলগী, উজানচরনওপাড়া, সীমারবুক ও চর রামমোহন এই আটটি গ্রামের মানুষ যাতায়তে চরম দূর্ভোগে পড়েছে। চরআলগী গ্রামের গ্রাম পুলিশ(দফাদার) আব্দুস সালাম জানান, টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে গত ৩০ মে বিকেলে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় সড়কের পশ্চিম পাশে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ডাক্তার হাসান আলীর ৫০ শতক, হযরত আলীর ৪০ শতক, আব্দুস সাত্তারের ৩০ শতক, রিপন মিয়ার ৫০ শতক, মেরাজ আলীর ১০ ও ইউনুস আলীর ৩০ শতক ফসলি জমি বিলীন হওয়ায় কৃষকরা মেন ক্ষত্রিগ্রস্থ হয়েছে তেমনি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে হুমকির মুখে। বর্তমানে যে বাঁশের সাঁকোটি তৈরি করা হচ্ছে তা একদিন ভারী বৃষ্টি হলেই আবার ভেঙ্গে যাবে বলে স্থানীয়রা জানান। উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম জানান, এলাকাটি চর অধ্যুষিত বালুকাময় হওয়ায় প্রতিবছর সড়ক ভাঙ্গনের ঘটনা ঘটে। এখানে সরকারি অর্থায়নে রিং বসিয়ে ভাঙ্গন রোধে পদক্ষেপ নেওয়া যেতে পারে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, এলাকাবাসী ও শিক্ষর্থীরা যাতে যাতায়াত করতে পারে সেজন্য ভাঙ্গন কবলিত স্থানে বাঁশের সাঁকো তৈরি করা হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম তুহিন জানান, চরআলগী সড়কে ব্রীজ নির্মাণ করার জন্য ঢাকা সওজ এর সড়ক বিভাগ ডিজাইন শাখায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদিত হলে শুকনো মৌসুমে ব্রীজ নির্মাণ করা হবে। 


Tag
আরও খবর