চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

মোংলায় ১০ বছরের শিশুকে ধর্ষণ থানায় মামলা

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলায় ১০ বছর বয়সী এক শিশুকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মো. আনছার আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড গ্রামে।

সোমবার (২ জুন) নির্যাতিতা ওই শিশুর মা বাদী হয়ে মোংলা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এ ঘটনায় বিকালেই মোংলা থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আনছার আলী শেখকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অভিযুক্ত আনছার আলী শেখ একই গ্রামের মৃত জোনাব আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন চিংড়ি ঘের ব্যাবসায়ী।

এজাহার সুত্রে জানা যায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখন্ড এলাকার দিন মজুরের শিশু কন্যা (১০) গত বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। ঘরে কেউ না থাকার সুবাদে প্রতিবেশী আনছার আলী শেখ শিশুটিকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, এ ঘটনা কাউকে বলে দিলে প্রানে মেরে ফেলা হবে বলেও প্রান নাশের হুমকিও দেয় ধর্ষক আনছার আলী। ভয়ে কাউকে কিছু না বলে ঘরে আসলে বিষয়টি তার সন্দেহ হয়। পরে জিজ্ঞেস করলেই আমার কাছে সব খুলে বলে। পরে বিষয়টি তার বাবার কাছে বললে স্থানীয়দের কাছে অভিযোগ দেন তিনি। ধর্ষক স্থানীয় প্রভাবশালী হওয়ায় প্রথমে কেউ এ ব্যাপারে কিছু বলার সাহস পাচ্ছিল না।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, ধর্ষনের ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় কয়েকজন প্রভাশালী লোক এনিয়ে বাড়াবাড়ি না করার জন্য চাপ সৃষ্টি করে শিশুটির পরিবারকে।

একপর্যায়ে ঘটনার বিষয় বিভিন্ন মহলে জানা-জানী হলে রবিবার (১ জুন) রাতে থানা পুলিশের কাছে যান ভুক্তভোগী পরিবার। তারা রাতেই থানায় এজাহার দাখিল করেন। পরে সোমবার (২ জুন) এজাহারটি মামলা আকারে রেকর্ড করেন মোংলা থানা পুলিশ।

মোংলা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, ঢালীরখন্ড এলাকায় এক শিশু ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। ধর্ষক আনসার আলীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।


আরও খবর