নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

শ্রীবরদীর পিরিজপুর সংলাপ কেন্দ্রে সঞ্চয় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কারিতাসের মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির সহযোগিতায় সঞ্চয় ব্যবস্থাপনা, নথিপত্র সংরক্ষণ এবং সরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে সঞ্চয় কার্যক্রম পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২ জুন সোমবার বিকালে পিরিজপুর সংলাপ কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মজিদ। প্রশিক্ষণের শুরুতে প্রশিক্ষণের লক্ষ উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন কারিতাস সীডস-এর মাঠ সহায়ক সুলভ দফো। তিনি কারিতাস বাংলাদেশ, স্ট্রমী ফাউন্ডেশন সম্পর্কে ধারণা প্রদান, সীডস প্রকল্প কি? সীডস প্রকল্পের প্রধান কার্যক্রম ও টিভেট কার্যক্রম নিয়ে সহভাগিতা করেন। এরপর যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্চয় কি? সঞ্চয়ের গুরুত্ব ও সঞ্চয় জমা করার উপায়, সঞ্চয় ব্যবস্থাপনা কেন প্রয়োজন সেবিষয়ে আলোচনা করেন। এরপর সরকারি প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ ও সমন্বয় করে সঞ্চয় কার্যক্রম পরিচালনার উপায় নিয়ে সহভাগিতা করেন তিনি। এই প্রশিক্ষণে ২০ জন এসআরজি সদস্য অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর