চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

বিশ্বকাপের পর এখন ২০৩৬ অলিম্পিকে চোখ কাতারের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-12-2022 11:34:11 am

◾ বাসস 


বিশ্বকাপের অন্যতম সেরা ও সফল একটি আসর আয়োজনের পর তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত কাতার এখন ২০৩৬ অলিম্পিক আয়োজনের লক্ষ্য স্থির করতে যাচ্ছে। এর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করতে চায় কাতার।

কাতার বিশ্বকাপ চলাকালীন বেশ কিছু ইভেন্টের বিশ্বকাপ চ্যাম্পিয়নশীপ আয়োজনের স্বত্ব পেয়েছে কাতার। ইতোমধ্যেই ২০২৫ বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ কাতারকে আয়োজন করতে বলা হয়েছে। এছাড়াও প্রথমবারের মত অনুষ্ঠিতব্য ২০২৪ সালের ওয়ার্ল্ড এন্ডুরেন্স চ্যাম্পিয়নশীপের আয়োজক হিসেবেও কাতারের নাম ঘোষনা করা হয়েছে। যদিও আগামী কয়েক বছর বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্টের আয়োজক হিসেবে কাতার বেশ ব্যস্ত সময় কাটাবে। ২০২৩ সালে আবারো কাতারে ফিরতে যাচ্ছে ফর্মুলা ওয়ান। বিশ^কাপকে সামনে রেখে অবকাঠামোগত উন্নতিতে কাতারের বিখ্যাত রেস ট্র্যাকটিকেও সংষ্কার করা হয়েছে।


করোনার কারণে ২০২৩ এশিয়ান কাপ ফুটবল আয়োজনে চায়না অপরাগতা জানালে কাতার সেই সুযোগ লুফে নেয়। ২০২৪ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে কাতারে। 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সাবেক মার্কেটিং প্রধান মাইকেল পেইন বলেছেন এই ধরনের বড় ক্রীড়াযজ্ঞ আয়োজন যেকোন দেশের জন্যই শক্তিশালী একটি গেম-চেঞ্জিং উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। যদিও বিশ্বৌকাপ শুরুর আগে অভিবাসী শ্রমিকদের অধিকারের বিষয়টি নিয়ে কাতারকে নিয়ে কম সমালোচনা হয়নি। 

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বারবারই বলেছেন কাতারে হতে যাচ্ছে সর্বকালের সেরা বিশ্বকাপ। প্রতিটি দেশের ফেডারেশনগুলোও কাতারের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছে। 

স্পেনকে হারিয়ে ২০২৫ বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ আয়োজনের স্বত্ব লাভ করেছে কাতার। 

২০২৫ সালে ২০৩৬ অলিম্পিক আয়োজকের নাম ঘোষনা করা হবে। এর আগে ২০১৬, ২০২০ ও ২০৩২ অলিম্পিকের বিডে অংশ নিয়েছিল কাতার। কয়েকটি নিরীক্ষায় দেখা যায় বিশ^কাপ আয়োজক হিসেবে স্বত্ব পাওয়ায় এতদিন কাতারকে অলিম্পিকের বিডে সফল হতে দেয়া হয়নি।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৬ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে