গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান ক্লাবের আত্মপ্রকাশ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যে মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান ক্লাব গঠন করা হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক একই বর্ষের শিক্ষার্থী মঈনুদ্দিন মুন্না নির্বাচিত হয়েছেন।


২২মে (বৃহস্পতিবার) ২০২৫ইং তারিঝে হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রেশমা পারভীন লিমা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৬  সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


নবগঠিত এই ক্লাবের সভাপতি আতিকুর বলেন, "আমাদের ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার এত বছরেও কোন বিজনেস ক্লাব না থাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের সাথে কোন যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। সেই তাগিদ থেকে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও নেটওয়ার্কিং বৃদ্ধির লক্ষ্যে এই ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া। আশা করি ভবিষ্যতে এই ক্লাবের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা তাদের স্কিল ডেভলপমেন্ট ও নেটওয়ার্কিং বৃদ্ধির সুযোগ পাবে।"


ক্লাবের সাধারণ সম্পাদক মুন্না বলেন, "দীর্ঘ প্রচেষ্টার পর বিভাগে একটি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। সবাই মিলে এখন এই ক্লাবটি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করবো।"

আরও খবর