নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে ৮১ বোতল মদ ও ১টি পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২১ মে বুধবার সকালে ৮১ বোতল বিদেশি মদ ও ১টি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‍্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে মো. আব্বাস আলী (২০) ও একই উপজেলার গজারীপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. শহিদুল ইসিলাম (২৬)। র‍্যাব-১৪ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র‍্যাব সদস্যরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপযোগে রওনা করেছে। ওই গোপন সংবাদের প্রেক্ষিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কার ওয়াশ দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপের চালক ও চালকের পাশে বসা মো. আব্বাস আলী ও মো. শহিদুল ইসলামকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা। এ ব্যাপারে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর