স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে বাগানে ডুকে লেচু লুটপাত ও ডালপালা ভাংচুরের অভিযোগ



নীলফামারীর কিশোরগঞ্জে বাগানে ডুকে লেচু লুটপাট ও ডালপালা ভাংচুরসহ জোরপূর্বক জমি  বেদখলের চেষ্টায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাবেক ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসা। গত ১৬ মে সকাল ১১ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাহাগিলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের  মৃত একরামুল হকের ছেলে আলী হোসেন, আলী হোসেনের স্ত্রী মাছুমা বেগম, মৃত বচো মিস্ত্রির ছেলে জুয়েল ইসলাম, বিকু ইসলামের ছেলে শাহিন ইসলামসহ ৭০ থেকে ৮০ জন লোক নিয়ে অধিক লাঠিসোটা, দা,কুড়াল,খুস্তিসহ আরও কিছু দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দক্ষিণ দুরাকুটি মৌজার জে এল নং-১৭, খতিয়ান নাম্বার বি এস -৫৬, দাগ নং বি এস -২৪৪৮ এর এক একর ত্রিশ শতক জমির উপর লাগানো লেচু বাগানে ডুকে এক লক্ষ টাকার লেচু লুটপাট ও গাছের ডালপালা ভাংচুর করেন। এবং এ সময় তারা বাগানের লিজ গ্রহিতার কর্মচারীদের মৃত্যুর ভয় দেখিয়ে উক্ত বাগানের দক্ষিণ- পূর্ব দিকের ২০ শতক জমিতে খুটি গেড়ে বেদখলের পাঁয়তারা করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান,একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। 



আরও খবর