এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) অধ্যক্ষ মোঃ নুরুল আমিন। শেরপুরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামের শুভ উদ্বোধন গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক অসহায় মানুষ ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গ*ণধ*র্ষ*ণ, প্রেমিকসহ গ্রেফতার ৩ দৌলতদিয়ায় পদ্মার তীব্র ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা হাতিয়ায়তে কিশোররীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সেনবাগে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১ দিনাজপুরে শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার পিরোজপুরে শিক্ষা, গবেষণা ও বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত পলাশে কবি জাকির মুরাদের জন্মদিন উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

মোংলায় কিশোরী আত্মহত্যা: ধর্ষণ সহযোগিতায় অভিযুক্ত আরেক আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহীত

মোংলায় কিশোরী নিলা হোসেনের (১৪) আত্মহত্যা প্ররোচনার মামলায় ধর্ষণের সহযোগিতার অভিযোগে অভিযুক্ত আরেক আসামী মো. সজীব হাওলাদার (২২) গ্রেপ্তার হয়েছেন। শহরতলীর চৌকিদারের মোড় এলাকা থেকে র‍্যাবের সহযোগীতায় পুলিশ তাকে আটক করে। সোমবার দিনে মোংলা থানায় হাজির করলে পুলিশ তাকে জেলহাজতে পাঠায়। পৌরসভার জয় বাংলা এলাকার কবির হাওলাদারের ছেলে সজীব হাওলাদার মামলার এজাহার নামীয় আসামী।

মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সজীব ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।এছাড়া মামলার প্রধান আসামি মো. আসহাবুল ইয়ামিন (২৪) এর আগেই গ্রেপ্তার হয়েছেন। তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের মাধবী কলোনির বাসিন্দা এবং তার বাবা বলাকা নামক মোংলা বন্দরের একটা নৌযানে মাস্টার পদে কর্মরত।

মামলার সূত্রে জানা যায়, সখ্যতার এক পর্যায়ে ভিকটিম নিলাকে সুন্দরবনে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তাকে ধর্ষণ করে তা ভিডিও করে রাখে আসহাবুল গং। পরে ওই ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাক মেইলের মাধ্যমে আরো কয়েক দফা ধর্ষণ করে আহসাবুল ইয়ামিন। সজীব হাওলাদার ও অন্য এক তরুণী এইসব ঘটনায় সহযোগিতা করেন। পরে মানুষিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গত ১৫ ডিসেম্বর রাতে নীলা আত্মহত্যা করে।পুলিশ বলছে, মামলার অন্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এ মামলা নিয়ে বেশী বাড়াবাড়ি না করা ও মামলা প্রত্যাহারের জন্য আসামীদের পক্ষ থেকে বাদীর স্বজনদের ফোনসহ বিভিন্ন মাধ্যমে নানাভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে মামলার বাদী ও মৃতের পিতা আলী হোসেন বাচ্চু অভিযোগ করেছেন।


আরও খবর