অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু কেরানীহাটে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত কালিগঞ্জের রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

গোয়ালন্দে পদ্মা নদী থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার

গোয়ালন্দে পদ্মা নদী থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী থেকে এক জাহাজ শ্রমিকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম জিহাদ সরদার (৩০)। তিনি উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে। রোববার সকাল সাতটার দিকে ছোট ভাকলা ইউনিয়নের অন্তর মোড় এলাকার খেয়াঘাটের পূর্ব পাশে নদীতে ভাসমান মরদেহটি দেখতে পান স্থানীয় কয়েকজন জেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরার সময় কয়েকজন জেলে নদীতে মরদেহটি ভাসতে দেখে আশপাশের লোকজনকে জানান। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন। নিহত জিহাদের চাচা আব্দুর রাজ্জাক ওরফে কেসমত সরদার বলেন, ‘গত ২৪ এপ্রিল ঢাকা থেকে বাড়ি আসে জিহাদ। বাড়িতে এসে একজনের সঙ্গে দেখা করার কথা বলে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। পরদিন থেকেই আমরা খোঁজাখুঁজি শুরু করি।’ পরিবারের সদস্যদের দাবি, ঢাকায় একটি জাহাজ নির্মাণ কারখানায় শ্রমিকের কাজ করতেন জিহাদ। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং মাথা ছিল না। নিহত জিহাদ সরদার একটি হত্যা মামলার আসামি ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’ পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও খবর