নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

অপহরণ মামলার দুই ঘন্টা পর আসামী গ্রেফতার


ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করার দুই ঘণ্টা পর অপহৃতাকে উদ্ধার ও অপহরণ কারীকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী (১৫) গত বৃহস্পতিবার তার খালাতো ভাই ইমন মিয়াকে নিয়ে অটো রিকশা যোগে মার্কেট করার উদ্দেশ্যে ঈশ্বরগঞ্জ আসার পথে চরহোসেনপুরস্থ ঈশ্বরগঞ্জ সরকারী কলেজ গেইটের সামনে অটো থেকে নামার সাথে সাথে চরশিহারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩১)  অপহৃতার খালাতো ভাই ইমনকে ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষার্থীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে ইমন বিষয়টি অপহৃতার পরিবারকে জানালে অপহৃতার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার  মডেল থানারস্থ লক্ষিগঞ্জ নামক স্থানের মাহিয়া এন্টার প্রাইজ আবুল কালামের দোকানের সামনে থেকে আসামী রাসেল মিয়াকে গ্রেফতার করে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। প্রধান আসামি রাসেল মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। নারী ও শিশুদের নিরাপত্তায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।


 

Tag
আরও খবর