মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টা থেকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ও উপজেলার সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টা ব্যাপী শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শত শত শিক্ষার্থী প্রতিবছর উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আঠারবাড়ি কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে একদিকে যাতায়াত জনিত ভোগান্তি, অন্যদিকে বাড়তি খরচ ও নিরাপত্তার ঝুঁকি থাকে। অনেক শিক্ষার্থী আছে যাদের বাড়ি গ্রামে। তাদের বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হয়।

শিক্ষার্থী জাকিরুল ইসলাম সোহান, পাভেল আহমেদ সরকার, মাহমুদ আহমেদ জীবন, রিসাদ আলী খান, শাহরিয়ার প্রত্যয় ও আশরাফুল ইসলাম জানান, “একজন পরীক্ষার্থী হিসেবে আমরা মানসিক চাপে থাকি। তার উপর দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া আমাদের জন্য দুঃসাধ্য। অনেক গরীব শিক্ষার্থী আছে যাদের প্রতিদিনের পরিবহন খরচ সংগ্রহ করতে গিয়ে অভিভাবকদের হিমশিম খেতে হয়।  তাই আমরা চাই, উপজেলার ভিতরে এইচএসসি কেন্দ্র স্থাপন করা হউক। এতে করে অনেক গরীব শিক্ষার্থীর সুবিধা হবে।”

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম জানান, "আমার প্রতিষ্ঠানে আট শতাধিক শিক্ষার্থী অনায়াসে পরীক্ষা দেয়ার প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষকম-লী এবং পরীক্ষা কক্ষের সকল সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। যদিও এ প্রতিষ্ঠানে এইচএসসি পরিক্ষা কেন্দ্র হলে প্রতিষ্ঠানের দায়িত্ব বেড়ে যাবে। তবু দীর্ঘ ১৫/২০ বছর যাবত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণের দাবীর প্রেক্ষিতে উপজেলা শহরে এইচএসসি পরিক্ষা কেন্দ্র হলে সকলের সুবিধা হবে বলে তিনি মনে করেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এদিকে, শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ও আশ্বাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়।



Tag
আরও খবর