দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

সুনামগঞ্জের মধ্যনগরে অজাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার


আবদুর রব সজল ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরের ভোলাই নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য ওই মরদেহটিকে সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।   

এরআগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার চামরদানী ইউনিয়নের মোকশেদপুর গ্রাম সংলগ্ন ভোলাই নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৩৫-৩৬ বছর বয়সী অজ্ঞাত ওই ব্যক্তির গলিত মরদেহটি উদ্ধার করে মধ্যনগর থানা-পুলিশ।

মধ্যনগর থানার এসআই আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে,  শুক্রবার সন্ধ্যায়  উপজেলার চামরদানী ইউনিয়নের মোকশেদপুর গ্রাম সংলগ্ন ভোলাই  নদীর পাড়ে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই রাতে ঘটনাস্থলে গিয়ে গলিত ওই মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে।

সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় গলিত ওই মরদেহটির হাতের আঙুল ও পায়ের গোড়ালি হইতে নিচের অংশ বিচ্ছিন্ন ছিল ।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আলী ফরিদ আহমেদ বলেন, এ ব্যাপারে থানায় একটি জিডি করার পর মরদেহটি শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Tag
আরও খবর