নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ঈশ্বরগঞ্জে পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি



চলতি দাখিল পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, ২ জন অফিস সহকারী ও ১ জন নৈশপ্রহরীকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ জানান, বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ ডি. এস কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব শহীদুল্লাহ, অফিস সহকারী ফয়জুর রহমান, সানাউল হক ও নৈশপ্রহরী বাচ্চুমিয়া দায়িত্ব প্রাপ্ত হল সুপার ও সহকারী কেন্দ্র সচিবের পরিবর্তে ও.এম.আর-এর উত্তরপত্র নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করেন। যা পরীক্ষা শৃঙ্খলা বিধির পরিপন্থি। এসব উত্তরপত্র নিয়ে হল রুমে তাদের প্রবেশ করার কোন অধিকার নেই। এসব উত্তরপত্র নিয়ে হল সুপার ও সহকারী কেন্দ্র সচিব পরীক্ষা হলে প্রবেশ করার কথা। কিন্তু এই নিয়মের তোয়াক্কা না করে অনধিকার কার্যকলাপের অপরাধে তাদেরকে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।

বরখাস্তকৃতদের স্থলে নতুন কেন্দ্র সচিব হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মিজানুর রহমান, নিরাপত্তা কর্মী আব্দুল মোতালেব ও আব্দুল খালেক মকসুদা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আশেকে মোস্তফাকে পরীক্ষা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে। 


Tag
আরও খবর