নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে নিহত পরিবারের পাশে ইউএনও আশরাফুল আলম রাসেল

শেরপুরের ঝিনাইগাতীতে কুয়া খনন করতে গিয়ে দুই ভায়রার অকাল মৃত্যুতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবার দুটিকে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভূঁইয়াবাড়ি ও রাংটিয়া গ্রামে মৃত নিরঞ্জন কোচ এবং নারায়ণ কোচের বাড়িতে যান। এ সময় তিনি  নিহত উপার্জনক্ষম দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান। ইউএনও অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল দুটি পরিবারকে আর্থিক সাহায্য এবং গ্রামবাসীর পানির সংকট নিরসনে সাবমার্সিবল পাম্প প্রদানের আশ্বাস দেন। ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, উপার্জনক্ষম ব্যক্তির অকাল মৃত্যুতে অসহায় দুটি পরিবারকে তাৎক্ষণিক সাহায্য হিসেবে চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া পরিবার দুটিকে আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসক বরাবর অর্থ বরাদ্দ চেয়ে তিনি চিঠি লিখেছেন। বরাদ্দ পাওয়ামাত্র তাদেরকে অর্থ সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রবিবার বিকেলে নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়াবাড়ি গ্রামে কূপ খনন করতে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়াবাড়ি গ্রামের নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) নিহত হন। তারা দুজনই ভায়রা ভাই।

Tag
আরও খবর