নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

খরস্রোতা নদী চাঁড়াল কাটা এখন ফসলের মাঠ


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার খরস্রোতা চাঁড়াল কাটা নদী এখন সবুজ ফসলের মাঠে পরিণত হয়েছে। চোখ যতদূর যায় যেন সবুজের সমারোহ। বর্ষার সময়ে যেখানে শুধু পানি আর পানি সেখানে এখন চাষ করা হচ্ছে বিভিন্ন ফসল। শুকনো মৌসুমে নদীর বুকে চাষ করা হচ্ছে ইরি ধান, গম, ভুট্টা, সরিষাসহ নানা ধরনের সবজি। সময়ের বিবর্তনে খরস্রোতা চাঁড়াল কাটা নদীর বুকে পলি জমায় আবাদে বাম্পার ফলনের মুখ দেখছেন চাষিরা। বিশেষ করে উপজেলার বাহাগিলী, নিতাই, চাঁদখানা, পুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীর বুকে চাষাবাদ করছেন কৃষক। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বাহাগিলী ইউনিয়নের জড়িয়াল সরকার ঘাটের কাঠের ব্রিজের তলদেশে ইরি, ভুট্টা, গমসহ বিভিন্ন রকমের ফসলের সমারোহ। নদীটির প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে বর্তমানে কৃষকের চাষ ভূমিতে পরিনত হয়েছে। নদীর উপরের কাঠের ব্রিজ ছাড়া বোঝার কোনো উপায় নেই এটা কি নদী না ফসলি মাঠ। উপজেলার বাহাগিলী ইউনিয়নের কৃষক জিকরুল হক জানান, চাড়াল কাটা নদী বর্তমানে ফসলের মাঠে পরিনত হয়েছে। বালুর পরিবর্তে উর্বরতায় ভরে গেছে নদী। এ নদীতে ধানসহ যেকোন ফসল চাষ করলে ফলন ভালো হয়।একই এলাকার কৃষক একরামুল হক বলেন,  বর্ষা মৌসুমের সময়ে পানি থাকলেও বাকি সময় শুকনা খটখটে। পানি না থাকায় নদীর বুকে জেগে ওঠা চরে অনেকেই ধানসহ নানা ধরনের চাষাবাদ করছেন। শিক্ষক বাহারুল ইসলাম বলেন,চাঁড়াল কাটা নদীর তীরে এখন সবুজের হাতছানি। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ।অনেক কৃষকেরা লাভের আশায় ধান রোপণ করেছেন। আশা করছি ফলনও ভালো হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, এ অঞ্চলের কৃষকরা যাতে রবিশস্য উৎপাদনে উৎসাহিত হন এ জন্য মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ নিরলসভাবে কৃষকদের পরামর্শ প্রদান করছেন। সেই সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প খরচে ফসল উৎপাদনেও আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি।


আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪৩ মিনিট আগে