শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন


জামালপুর ইসলামপুর উপজেলা বিএনপির  সহসভাপতি মো. আলী হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা শাখার কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীর হাত ধরে বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে দলটিতে যোগদান করেন। পরে জামায়াতে ইসলামীর কয়েকটি বই সদ্য যোগদানকারী আলী হোসেনের হাতে তুলে দেন ইসলামপুর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী।

স্থানীয় বিএনপির সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন অন্তত সাড়ে তিন দশক ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। উপজেলা বিএনপির চলতি কমিটিতে তিনি চার নম্বর সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের শুরুতে আলী হোসেন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল এবং যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

জামায়াতে ইসলামীতে যোগদানকারী আলী হোসেন বলেন, 'আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে আজ দলটিতে যোগদান করেছি।'

বিএনপি নেতা আলী হোসেনের জামায়াতে ইসলামীতে যোগদান প্রসঙ্গে জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমান বলেন, 'পৌর শহরের মণ্ডলপাড়াস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে বিএনপি নেতা আলী হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।'

জামায়াত নেতা ড. সামিউল হক ফারুকী বলেন, 'জামায়াতে ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন। যেকোনো ব্যক্তি জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে দলটিতে যোগদান করতে পারেন।'

উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল ওয়াহাব মাষ্টার বলেন, 'রাজনীতি করা একান্তই ব্যক্তিগত বিষয়। আলী হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন। আজ তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখান থেকে দুই একজন অন্য দলে যোগদান করায় দলের ক্ষতির কিছু নেই। তবে আলী হোসেন বিএনপির একজন নিবেদিত এবং বলিষ্ঠ কর্মী ছিলেন।'






 

আরও খবর