মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে জীবনের বিনিময়ে নির্মিত হচ্ছে স্পীড ব্রেকার


ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার দুর্ঘটনা প্রবণ এলাকা আশ্রবপুর ও কুমড়া শাসন নামক স্থানে অসংখ্য মানুষের প্রাণহানির পর এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভের মুখে দুটি স্পীড ব্রেকার নির্মাণ করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসী বলেন, এই দুর্ঘটনা প্রবণ স্থানে স্পীড ব্রেকার নির্মাণের দাবী দীর্ঘদিনের। স্থানীয় প্রশাসন এবং জনপথ বিভাগ দাবীটি পূরণ করছে অনেক জীবনের বিনিময়ের পর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবীটি এতদিন আমলে না নেয়ায় গত ছয়মাসে প্রায় দশজন নিহত হয় এবং চল্লিশ জনের মতো যাত্রী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে। গত ৭ এপ্রিল উপজেলা সদর আশ্রবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে তন্বী (১৫) প্রাইভেট পড়া শেষে ঈশ^রগঞ্জ থেকে অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে আশ্রবপুর মসজিদ সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাটিকে চাপা দিলে ১০ শ্রেণির ছাত্রী তন্বী নিহত হয় আরো ২ জন গুরুত্বর আহত হন। এঘটনায় স্থানীয় এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষুদ্ধ জনতা রাস্তার গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, ওসি ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে স্পীড ব্রেকার স্থাপনের  আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা অবরোধ তুলে নেন। প্রশাসনের প্রতিশ্রুতি ও বিক্ষুদ্ধ জনতার দাবীর মুখে সড়ক ও জনপথ বিভাগ ৮ ও ১০ মার্চ আশ্রবপুর ও কুমড়াশাসন নামক ঝুঁকিপূর্ণ স্থানে দুটি স্পীড ব্রেকার নির্মাণ করে দেন।

স্পীড ব্রেকার নির্মাণ হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের। এব্যাপারে ঈশ্বরগঞ্জ   সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, মহাসড়কে স্পীড ব্রেকার স্থাপনের কোন নিয়ম নেই। তারপরও প্রশাসন ও এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে দুর্ঘটনা এড়াতে স্পীড ব্রেকার নির্মাণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ বলেন, বর্তমান প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেয়া হয়েছে সেটা আরো আগে নেয়া উচিত ছিল। গতি নিয়ন্ত্রণ ও জীবন রক্ষার স্বার্থে উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে গতিরোধক  নির্মাণ করা হবে।  



Tag
আরও খবর