আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

সুন্দরবনে অপহৃত নারী সহ ৩৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

ছবি সংগৃহীত

সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর কর্তৃক অপহৃত ছয় নারীজেলে সহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে জিম্মি করে রেখেছে এমন গোপন সংবাদে বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ফাঁকা গুলি ছোঁড়ে বনে পালিয়ে যায়। পরে সেখান থেকে ছয় নারীসহ ৩৩ জেলে ও ১৬টি নৌকা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগীরা গত ৯ এপ্রিল সকালে মাছ ও কাঁকড়া ধরতে কয়রা থেকে সুন্দরবনে যায়। পরে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে। 

অপহৃতদের উদ্ধারের পর কয়রায় কোস্টগার্ড স্টেশনে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। তারা সবাই খুলনা কয়রা থানার বাসিন্দা। বোটসহ তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, কোস্টগার্ডের আওতাধীন এলাকায় মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান, জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে। যার মাধ্যমে আওতাধীন এলাকাসমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নতি হয়েছে। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর




deshchitro-6aa6993218dff-130926063810.webp
১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের

১৬ ঘন্টা ২ মিনিট আগে