আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিলমারীতে গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল

চিলমারীঃ গাজায় গণহত্যা প্রতিবাদে সাংবাদিক ফোরামের বিক্ষোভ মিছিল

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "সাংবাদিক ফোরামের" আয়োজনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) সকাল ১১টায় দিকে সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিক ও সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন। মিছিলটি পাম্পের মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামন থেকে বের হয়ে, উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তেলের মাম্পের মোড়ে এসে, রাস্তায় অবস্থান করে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, চিলমারী সাংবাদিক ফোরামের সভাপতি সাওরাত হোসেন সোহেল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বন্দর প্রেসক্লাবের সভাপতি ফাহমিদুল হক বুলেট, চিলমারী হাফেজ কল্যাণ সমিতির সভাপতি হাফেজ ইউসুফ আলী, সাংবাদিক ফোরামের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান শান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন, চিলমারী সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাফি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হক রকি, নারী বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার তিশা, ইসরাদ জাহান এনিসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তাগণ বলেন, গাজায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যা করছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে এবং ইসরাইলে উৎপাদিত সবধরনের ভোগ্য পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।

আরও খবর