ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

চিলমারীতে গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চিলমারীঃ গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন দল ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে দিনব্যাপি উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা, চিলমারী প্রি ক্যাডেট মাদ্রাসা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রাথমিক শিক্ষক সমাজ ও ওয়ান এ্যাম্বিশন ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার সময় সর্বস্তরের মুসলিম জনতা ও প্রি ক্যাডেট মাদ্রাসার ব্যানারে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে দু’টি পৃথক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল দুটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়েছে। এদিকে বেলা দুটায় থানাহাট বাজার মসজিদের সামন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিলমারী উপজেলা শাখা ও ওয়ান এ্যাম্বিশন ক্যাডেট কোচিং এর ব্যানারে পৃথক দুটি বিক্ষোভ মিছিল বের হয় এবং বেলা ৩টায় উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে  বক্তব্য রাখেন, চিলমারী মডেল মসজিদের ইমাম মামুনুল ইসলাম, মাহমুদুল হাসান বাবু,আব্দুর রহমান পারভেজ, সাব্বির আহমেদ, শিক্ষক আশিকুর রহমান, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাফেজ মনিরুজ্জামান, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুব আন্দোলনের সভাপতি হুসাইন আলী আবিদ, সাধারন সম্পাদক আশিকুল ইসলাম,শিক্ষক নজরুল ইসলাম, লায়ন, এখতেখার উদ্দিন রাখী, সাজেদুল ইসলাম সাজু, সাদেকুর রহমান, ওবাইদুল মুনিরসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গাজায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের হত্যা করছে ইসরাইল। ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে এবং ইসরাইলের উৎপাদিত সব ধরনের ভোগ্য পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।

আরও খবর