নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত আহত ২


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে  যাত্রবাহী বাস ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নুসরাত জাহান তন্বী (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত ও ২জন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার জাটিয়া গ্রামের ফখর উদ্দিনের ছেলে রাকিব (২২) ও সোহাগী বৃ-কাঁঠালিয়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী মরিয়ম (৪০)। আহত দুজনকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের  আশ্রবপুর মসজিদ সংলগ্ন স্থানে অটোরিক্সার সাথে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তন্বী ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী। সে আশ্রবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে । দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী গাছের গুড়ি ফেলে আধা ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসন রাস্তার ব্যারিকেড সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ সুদীপ্ত প্রিয়ন্তী বাসসহ ঘাতক চালক জহুরুল হককে আটক করে থানায় নিয়ে আসে। 

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, বাসসহ চালককে আটক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 


Tag
আরও খবর