রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 06-04-2025 09:17:46 pm

নারী ও শিশু সহ নিরস্ত্র, নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যার প্রতিবাদে ডাকা বিশ্বব্যাপী হরতালের সাথে সংহতি প্রকাশ করেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (SUB) সাধারণ শিক্ষার্থীরা।


এক বিবৃতিতে তারা জানান, “এই মানবিক সংকট ও অমানবিক হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই উপলব্ধি থেকেই আগামীকাল ৭ এপ্রিল (রবিবার) বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। একইসাথে আমরা এই গণহত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক আদালতের সুদৃষ্টি কামনা করছি।”


সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তারা এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববাসীকে একটি স্পষ্ট বার্তা দিতে চান—ফিলিস্তিনের মানুষের ওপর এই নির্মম বর্বরতার বিরুদ্ধে বাংলাদেশ থেকেও প্রতিবাদ জানানো হচ্ছে এবং মানবতার পক্ষে অবস্থান নেওয়া হচ্ছে।


এই সময় সকল সচেতন শিক্ষার্থী, শিক্ষক, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা এই কর্মসূচিকে সমর্থন ও সম্মান করেন।


“মানবতার পক্ষে, নিপীড়িতের পাশে”—এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রেখে এই ঐতিহাসিক হরতালের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে জানানো হয়।


গাজায় গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী প্রতীকী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে তারা বিশ্বের সকল দেশে একযোগে সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।


ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশ করে “No Work, No School” কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সচেতন জনগণ ও শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।


স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB) রাজধানীর পূর্বাচলে অবস্থিত একটি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে সহশ্রাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।


বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। আগামীকাল তাদের প্রত্যাশা—শান্তিপূর্ণ, সংবেদনশীল এবং মানবিক এক প্রতিক্রিয়ার মাধ্যমে তারা বিশ্বজুড়ে চলমান অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবে।


আরও খবর