রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা: তিতুমীরের শিক্ষার্থীদের ।

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা দিয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।


রবিবার (৬ এপ্রিল) কলেজের সাধারণ শিক্ষার্থীদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ এপ্রিল কর্মসূচির অংশ হিসেবে কলেজের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে এবং কলেজের মূল ফটকে উত্তোলন করা হবে কালো পতাকা।


ফিলিস্তিনের গাজাবাসীর উপর চালানো নির্মম গণহত্যার বিরুদ্ধে তারা গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এই হামলা গোটা মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং বর্হিবিশ্বে মুসলিম দেশগুলোর কোনো প্রতিবাদের কর্মসূচি দেখা যায়নি 



শিক্ষার্থী বলেন, ফিলিস্তিন রক্তে রঞ্জিত। আগ্রাসনে শিশুদের আর্তনাদ, মায়েদের কান্না আর ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্নগুলো আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে।


শিক্ষার্থী আরও বলেন, প্রতিবাদের ভাষা শুধু একটি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি বিবেকের জাগরণ। নিরব থাকা এখন আর বিকল্প নয়, এটি নৈতিক বাধ্যবাধকতা। শিক্ষার্থীদের এই মানবিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

আরও খবর