মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে ঈদের বন্ধের মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বভাবিক প্রসূতি সেবা অব্যাহত


ঈশ্বরগঞ্জে  ঈদের দীর্ঘ ছুটির মাঝেও পরিবার পরিকল্পনা বিভাগের গর্ভবতী মায়েদের সেবা প্রদান কার্যক্রম অব্যহত রেখেছেন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। বন্ধের মধ্যে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাইজবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি সেবার জন্য বিভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে জানা যায়, উপজেলায় ৭টি ইউনিয়নে রয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। এসব ক্লিনিকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা, প্রসব সেবা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়ে থাকে। এর মধ্যে ৩টিতে নরমাল ডেলিভারি সেবা কার্যক্রম চালু রয়েছে।  এছাড়াও পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন। 

উপজেলার দত্তগ্রামের বোরহান উদ্দিনের স্ত্রী রত্না আক্তার (২৩) জানান, স্বাভাবিক প্রসব ব্যাথা উঠায় ওইদিন মাইজবাগ পরিবার পরিকল্পনা কেন্দ্রে যাই। সেখানে স্বাস্থ্য কর্মীদের আন্তরিক সেবায় স্বাভাবিক প্রসব হয়। 

মাইজবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা জোস্না আক্তার জানান, বন্ধের মাঝেও জরুরি সেবা প্রদান করা আমাদের দায়িত্ব। বিশেষ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কোয়ার্টারে থাকায় সেবা প্রদান করা সহজ হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বন্ধের মাঝেও আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বিশেষ করে গ্রাম পর্যায়ে সাধারণ মানুষরা যেন এসব সেবা থেকে বঞ্চিত না হয় এর জন্য ঈদের বন্ধের মাঝেও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।

Tag
আরও খবর