মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ঈশ্বরগঞ্জে অষ্টমী স্নান করতে এসে পূণ্যার্থীর মৃত্যু



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করতে এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে নদের ঘাটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার এসআই সামিউল ইসলাম।  রাম লাল চন্দ্র দে উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের রাজ কুমার চন্দ্র দের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টায় রামলাল পরিবারের সদস্যদের নিয়ে ব্রহ্মপুত্রের নদে স্নান  করতে আসেন। স্নান  শেষে নদ থেকে সকাল ১০টার দিকে পাড়ে উঠার সময় হঠ্যাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনা স্থলেই মারা যান। নিহত রাম লালের ছেলে স্বপ্নীল চন্দ্র দে জানান, বাবা আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। স্নান করতে এসে মৃত্যু বরণ করেছেন।

রাম লালের মৃত্যু সংবাদ পেয়ে উপজেলা বিএনপির আহবায়ক লুঃফুল্লাহহেল মাজেদ বাবু, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি দলীয় নেতকর্মীসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। 

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, স্নান করতে আসা রাম লালের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে তার  মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 


Tag
আরও খবর