মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছে। এবং আহত হয়েছে আরও অন্তত দুই জন। নিহতরা একই মোটরসাইকেলের যাত্রী বলে জানা যায়। সোমবার (৩১ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের (আনুমানিক) দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্য পড়া এলাকায় আগরপুর - পোড়াদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার পশ্চিম গোবরিয়া এলাকার মৃত পিতাঃ মোহাজ উদ্দিন এর ছেলে মোঃ শামীম (৩২) এবং লক্ষ্মীপুর কাচারি পাড়া এলাকার মোঃ মনু মিয়র ছেলে মোঃ আলামিন (২৮)। নিহতরা পেশায় কাঠমিস্ত্রীর কাজ করতেন বলে জানা যায়। প্রত্যকদর্শীরা জানান, নিহতরা লক্ষ্মীপুরের দিকে আসার পথে মধ্যপড়া স্থানে অপর দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এবং অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছে। তবে আহতরা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। কুলিয়ারচর থানা পুলিশ জানান, লক্ষ্মীপুরগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয় ও অপর জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় পথে মৃত্যু হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হয়েছে। এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও খবর