গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ

বগুড়ার শিবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-03-2025 10:31:27 pm

বগুড়ার শিবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ (USWAS) কর্তৃক নবীনবরণ ও ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলার ২০২৩ - ২৪ শিক্ষাবর্ষের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনটি নবীনবরণ ও ইফতার মাহফিলের আয়োজন করে।


‎শনিবার (২৯ মার্চ) উপজেলার ‘ শহীদ হাফিজার রহমান মিলনায়তন' এ ইফতার মাহফিলটি বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শতাধিক শিক্ষার্থী।

‎এছাড়াও প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, বিশেষ অতিথি উপজেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, মো.গোলাম রব্বানী (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ), মো.শাকিল উদ্দিন (এডভোকেট,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ), ডা. মো. রাফিউল হাসান (মেডিকেল অফিসার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ), ডা. মোরতাজা আব্দুল হাই শামীম,আবু রায়হান, আবুল কালাম আজাদ সহ প্রমুখ। অতিথিবৃন্দ সংগঠনের উন্নতির পাশাপাশি ভালো একটি দেশ গড়ার তাগিদ দেন। এছাড়াও শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার উপদেশ প্রদান করেন।


‎ইফতারের পূর্ব মুহূর্তে, সংগঠনের উপদেষ্টা ও বিশেষ অতিথিবৃন্দ রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঈশিতা আক্তার অর্থি ( ডিরেক্টর অব কো অরডিনেশন ) এর উপস্থাপনায় সংগঠনটির অতীতের বিভিন্ন আর্থ- সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়। বৃক্ষরোপন, রক্তদান কর্মসূচি, লিডারশীপ, দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। 

ইফতার পরবর্তীতে অতিথিদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  

 

‎উল্লেখ্য, উক্ত ইফতার মাহফিলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- ডা.রাফিউল হাসান, আনিসুর রহমান, মানিক,মশিউর,রাকিব,রাহুল,রাসেলসহ সাংগঠনিক টিমের সকল সদস্যবৃন্দ।

আরও খবর