স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা



নীলফামারীর কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে আব্দুল্লাহ আল নোমান ওরফে শাকিল (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে নিজ শয়ন ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  নিহত ওই যুবক উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই বাড়িমুধুপুর কুঠিয়ালপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,আব্দুল্লাহ আল নোমান ওরফে শাকিল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন গেমে আসক্ত ছিলো। গেম খেলে ধার দেনায় জড়িয়ে পড়েন তিনি। টাকার জন্য বাড়িতে চাপ দিলে পরিবারের লোকজন টাকা দিতে অনীহা প্রকাশ করেন। এমতাবস্থায় গতকাল মঙ্গলবার রাতে ধার-দেনার চিন্তায় মনের ক্ষোভে নিজ শয়ন ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

কিশোরগঞ্জ থানার এসআই আলমগীর হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।



আরও খবর