কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী স্বদেশী পণ্য মেলার শুভ উদ্বোধন ।

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী স্বদেশী পণ্য মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে অতিথিগণ ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন।


ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় পৌর সদরের সরকারী হাসপাতাল সংলগ্ন মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আকরাম হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভালুকা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, পৌর কমিশনার তাওহিদুল ইসলাম আপন প্রমূখ। মেলার বিশেষ আকর্ষণ দেশ সেরা রাজমনি সার্কাস, মোটরসাইকেল ও প্রাইভেটকার খেলা, নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভূতের বাড়ি, জাম্পিং, শ্লিপার, শান্তা মারিয়া (নৌকা দোলানো), বিভিন্ন স্বদেশী পণ্যের স্টল ও বাহারী ধরণের খাবারের দোকান।

আরও খবর