সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা

বিআরবিডি’র 'ম্যাপল ফর রিসার্চ' শীর্ষক ফ্রি ওয়ার্কশপ সম্পন্ন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-12-2022 12:52:40 pm

◾ শিক্ষা ডেস্ক 


বাংলাদেশে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিগত দুই বছর ধরে নানা আঙ্গিকে অবদান রেখে যাচ্ছে “গবেষক হতে চাই :: Be Researcher BD (BRBD)’ প্লাটফর্ম। অলাভজনক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও টেকসই উন্নয়নসহ সকল বিষয়ের ওপর গবেষণাধর্মী কর্মসম্পাদনে সহায়তা করে থাকে। গবেষণা বিষয়ক বিভিন্ন বিষয়গুলোকে সবার কাছে সহজ করে তোলার জন‍্য প্লাটফর্মটি ইতোমধ্যে বেশ কিছু কোর্স ও লেকচার সিরিজের আয়োজন করেছে। গবেষণা বিষয়ক এসব সিরিজগুলোর গ্রহণযোগ্যতা আকাশচুম্বী; যা শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন গবেষকদের মাঝে ব‍্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের ব‍্যাপক আগ্রহ এবং চাহিদার কথা বিবেচনা করে প্লাটফর্মটির পক্ষ হতে ‘Maple for Research (Math & Related Field) শীর্ষক ফ্রি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। প্রায় ১৫ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উক্ত ওয়ার্কশপে রেজিষ্ট্রেশন করে। সুযোগ প্রাপ্তদের মধ‍্যে রয়েছে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স এর শিক্ষার্থীগণ।


গত ১১ ডিসেম্বর (রবিবার) জুম প্ল‍্যাটফর্মের মাধ‍্যমে ভার্চুয়ালি ‘Maple For Research’ ওয়ার্কশপটি সম্পন্ন হয়।  সন্ধ্যা ৬:৩০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত ৪ ঘন্টার অধিক সময়ের এই ওয়ার্কশপটিতে রিসোর্চ পার্সন হিসেবে ছিলেন হেমন্ত কুমার বর্মন (প্রভাষক, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং, বি.এসসি- অনার্স, এম.এসসি - ফলিত গণিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়)। ওয়ার্কশপে Guest of Honor ছিলেন  গবেষক হতে চাই :: Be Researcher BD’ এর স্বপ্নদ্রষ্টা ও এই ওয়ার্কশপের সম্মানিত মেন্টর, চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) – এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ ছাবির হোসাইন।




শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহ প্রদান, কোর্স শেষে গবেষণা সম্পন্ন করে রিসার্চ পেপার লেখা ও প্ল্যাটফর্মটির নানাদিক তুলে ধরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন এর সূচনাকারী মোঃ ছাবির হোসাইন। প্রশ্ন-উওর পর্ব শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন তিনি। ওয়ার্কশপটি পরিচালনা করেন BRBD প্লাটফর্মের ক্যাম্পাস রিসার্চ অ্যাম্বাসেডর জনাব মোঃ রিয়াজ উদ্দিন (শিক্ষার্থী-এমএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা)।




ওয়ার্কশ ইন্সট্রাক্টর ও মেন্টর এর বরাতে জানা যায়, যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি তাদের জন‍্য প্রতিটি এপিসোড লেকচারসমূহ BRBD – এর ইউটিউব চ্যানেলে সবার জন্য উন্মুক্ত থাকবে। ক্লাস সংক্রান্ত সকল তথ্য জানা যাবে ‘গবেষক হতে চাই’ – এর ফেসবুক পেজ ও গ্রুপ থেকে। যেকোনো ধরনের তথ‍্য জানতে যোগাযোগ করতে পারেন তাদের ইমেইলে (beresearcherbd@gmail.com)।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

২ ঘন্টা ২৮ মিনিট আগে