ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল

বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ মার্চ) গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ¦ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মুকিত সালেহ, দারুস সালাম মাদ্রাসার পরিচালক মুফতি আহমদ আলী, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, বানিয়াচং প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উম্মুল কোরআন মহিলা মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল আহমদ, বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম ও ৩নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নছিবুর রহমান । প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ লুৎফুর রহমান বলেন, সাংবাদিকতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাবান পেশা। সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। বানিয়াচং মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। আর সেটাই হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের জন্য অতীব প্রয়োজন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ জহির উদ্দিন সোহেল, যুবদল নেতা মোবাশি^র আহমদ ও সাইফুল খান, এনটিভি বানিয়াচং প্রতিনিধি আক্তার হোসেন আল হাদী, মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ আলমগীর, দফতর সম্পাদক সৈয়দ সাজ্জাদ হাসান, পাঠাগার সম্পাদক আনছার আলী, মিজানুর রহমান, রাহিম উদ্দিন রিয়াজ, প্রবাসী দুলাল মিয়া ও সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ প্রমুখ।
Tag
আরও খবর