নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কিশোরগঞ্জে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় আহত ২



নীলফামারীর কিশোরগঞ্জে বসতভিটার জমি সংক্রান্ত জেরে বাড়ি ঘর ভাংচুরসহ প্রতিপক্ষের হামলায় গুরুতর দুইজন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


গত বুধবার (১৯ মার্চ) উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার পশ্চিম দলিরাম শাহপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে ময়নাল হোসেন (২১) ও জয়নাল এর স্ত্রী স্বপ্না আক্তার (২০)।


জানা যায়, উপজেলার পশ্চিম দলিরাম শাহপাড়া এলাকার আফতাব আলীর সঙ্গে একই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আলামিন হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় আলামিন হোসেন ও তার বোনের ছেলে ফারুক হোসেন তাদের লোকদের নিয়ে ময়নাল হোসেনের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ময়নাল হোসেনের বাড়িঘর ভাংচুরসহ দেশীয় অস্ত্রের আঘাতে ময়নাল ও স্বপ্না আক্তার আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান আলামিন ও তার লোকেরা। পরে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 


কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।





আরও খবর