নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের নালিতাবাড়ীতে ধানখেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু, জেনারেটর স্থাপনকারী আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানখেতে জেনারেটরের তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী পূর্ব সমশ্চুড়া গ্রামে গুচ্ছগ্রামসংলগ্ন পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে। ঘটনার পর গতকাল রাতে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে জেনারেটরের তার জব্দ করেছেন। ২১ মার্চ শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী। এদিকে এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে ১৮-২০টি বন্য হাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে অবস্থান করলেও সন্ধ্যা নামার পর হাতির পাল দলবেঁধে ধানখেতে, লোকালয়ে নেমে আসে। এ জন্য কৃষকেরা ফসল রক্ষায় মশাল জ্বালিয়ে, রাত জেগে হাতির পাল প্রতিরোধের চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামে গুচ্ছগ্রামসংলগ্ন এলাকায় পাহাড়ের ঢালে ৭০-৮০ একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। বন্য হাতির কবল থেকে ফসল রক্ষায় কৃষকেরা ধানখেতে জেনারেটরের মাধ্যমে তার দিয়ে ঘিরে রাখেন। গতকাল রাতে হাতির পাল সেই ফসল খেতে হানা দেয়। এ সময় একটি হাতি তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। তখন অন্য হাতিগুলো মৃত হাতিটিকে ঘিরে রাখে। রাত সাড়ে ১১টার দিকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে জেনারেটরের তার জব্দ করে নিয়ে যান। এ সময় হাতির দলটি মৃত হাতির আশপাশে জঙ্গলে অবস্থান করছিল। শেষ রাতে মৃত হাতিটি রেখে অন্য হাতিগুলো জঙ্গলে ফিরে যায়। মধুটিলা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, খাদ্যের সন্ধানে আমন ও বোরো মৌসুমে বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। গতকাল রাতে ১৮-২০টি হাতি পাহাড় থেকে গুচ্ছগ্রামসংলগ্ন ধানখেতে নেমে আসে। এ সময় জেনারেটরের তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়। মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, জেনারেটরের তারে জড়িয়ে একটি মাদি হাতির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স পাঁচ বছর হবে। রাতেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃত হাতির ময়নাতদন্ত করা হবে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর খবর পেয়ে আমরা রাতেই অনুসন্ধান করি। ওই এলাকার জিয়াউর রহমান নামের এক ব্যক্তি ফসল রক্ষায় জেনারেটর স্থাপন করেছিল; যার তারে জড়িয়ে হাতিটির মৃত্যু হয়েছে। রাতে অভিযান চালিয়ে জিয়াউর রহমানকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Tag
আরও খবর