ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

কুবিসাস'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

 কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) আয়োজনে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাঈদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, শিক্ষক সমিতির সর্বশেষ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: বেলাল উদ্দীন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: আলী মুর্শেদ কাজেম, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো: হারুন, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ মাহমুদুল হাসান খান সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ, মহিউদ্দিন মাহি, মতিউর রহমান এবং সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে অনেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উৎসবমুখর পরিবেশে উপস্থিত হয়েছেন। এজন্য আমি সাংবাদিক সমিতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।"

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, "জুলাই বিপ্লবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবদান আমাদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি প্রার্থনা করি অতীতে বাকশাল প্রতিষ্ঠার বিরুদ্ধে যে ছাত্র জনতা জীবন দিয়েছে, ভবিষ্যতে যেন সেই ধরনের স্বৈরতান্ত্রিক শাসন আর ফিরে না আসে। আমি আশা করি, আমাদের সাংবাদিক ভাইয়েরা সঠিক তথ্য তুলে ধরে বিশেষ ভূমিকা রাখবেন।"

আগত অতিথিদের বক্তব্য শেষে সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ হাসান অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও খবর