নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে নিজ ভূমি রক্ষায় সংবাদ সম্মেলন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বৈরাগীপাড়া গ্রামে নিজের ভূমি রক্ষার জন্য অনুরোধ জানিয়েছেন এক ভুক্তভোগী সাংবাদিক পরিবার। তার লিখিত বক্তব্যে বলেন, “আমি মোঃ মঞ্জুরুল হক, আমার দখলীয় এবং বায়নানামাকৃত বাদে চল্লিশ কাহনিয়া মৌজায় ২৭২৮ দাগে ৭ শতাংশ ভূমি বিগত ১৮ বছর যাবৎ ভোগ দখল করে আসছি। যার রেকর্ডীয় মালিক আব্দুল হক গং। কিন্তু পরিতাপের বিষয় হলো উক্ত দাগে মাত্র ৫ শতাংশ ভূমি ক্রয় করেছেন শফিউদ্দিন। তিনি এ ভূমি বিক্রি করেছেন মতিউর গং, পিতা- মৃত আশ্রাব আলী সরকার, সাং- বৈরাগী পাড়া, ঝিনাইগাতী, শেরপুর। শফিউদ্দিন মালিক থাকতে কোন প্রকার আপত্তি করেন নাই কিন্তু একই গ্রামের মতিউর গং গোপনে এ ভূমির সাথে আমার দখলীয় ভূমি, ভূমি অফিসে ভুল তথ্য প্রদানের মাধ্যমে নাম জারি করে নেয়। তাদের হীন উদ্দেশ্যে নাম জারি করার ফলে, আমি এ জমি সাবকাবলা দলিল করতে পারছি না বিধায় উপজেলা ভূমি অফিসে নামজারি ভাঙার আবেদন করি। এমতাবস্থায় তারা মবজাস্টিস এর মাধ্যমে উক্ত ভূমি দখল করার পাঁয়তারা করছেন। সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে এলাকায় ভয়-ভীতি সৃষ্টি করে আমার ভূমিসহ এলাকার আরো চার-পাঁচ জনের ভূমি আত্মসাৎ করার চেষ্টা করছেন। সেনাপ্রধানের নাম ভাঙ্গিয়ে মাকসুদ, পিতা- আশ্রাব আলী সরকার ও তার ভাইয়েরা আমার ভূমির মালিককে ভীতি প্রদর্শন করে আসছে এবং এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছে। সে মতে প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশ সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার আকুল আবেদন, এই সকল ধান্দাবাজ ও ভূমিদস্যুদের মুখোশ উন্মোচন করে কঠিন বিচার দাবি করছি।” এই ভূমি দখলকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং মানুষ নানা ধরনের কথা বার্তা এবং আশঙ্কা প্রকাশ করছেন।

Tag
আরও খবর