নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক নারী দিবস : শেরপুরে নারী সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

আন্তর্জাতিক নারী দিবসে ৮ মার্চ শনিবার শেরপুরে নারী সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর এবং মহিলা পরিষদ ও উদীচীসহ কয়েকটি সহভাগী সংগঠন। দুপুরে শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের সামনে অনুষ্ঠিত এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভানেত্রী লুৎফুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদিকা নীরু শামছুন্নাহার নীরা, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, উদীচী শিল্পী-গোষ্ঠী শেরপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক শুভজিৎ নিয়োগী, সিপিবি নেতা সোলায়মান আহমেদ প্রমুখ। বক্তারা নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশব্যাপী খুন, রাহাজানি, ধর্ষণ, সহিংসতার ঘটনা বেড়েইে চলেছে। উগ্রতা, ধর্মান্ধতার শিকার হচ্ছে নারী ও শিশু। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এজন্য নারী অধিকার সুরক্ষা এবং নারীর প্রতি সহিংসতা নির্যাতন বন্ধে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এর আগে নিউমার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়েছে। শেরপুর পৌরসভার পক্ষ থেকেও পৃথক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

Tag
আরও খবর