নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

রাজবাড়ীতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা।

রাজবাড়ীতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা।

রাজবাড়ীতে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা।


‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আর্ন্তজাতিক  নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের  এবং গোয়ালন্দ পৌর সভার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক নারীর উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এর সভাপতিত্বে চর দুদু খাঁন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন আক্তার ইতির সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।

এছাড়াও  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রহুল আমিন, গোয়লন্দ পৌরসভার হিসাব রক্ষক মোঃ রেজাউল করিম ,পৌর সভার উচ্চ মান সহকারী মোঃ রুহুল আমিন,সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের গুরত্ব তুলে ধরেন। তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নারীরা তাদের মতামত তুলে ধরেন এবং নারীদের উন্নয়নে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
নারীর ক্ষমতায়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায় উপস্থিত নারীরা। এ সময় এক বক্তা বলেন,আমরা ইতি মধ্যে বিভিন্ন্ সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি সারা দেশে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে ।আমাদের সরকারের কাছে দাবী নারীদের নিরাপত্তার দিকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।ধর্ষণ কারীকে দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করেন।



আরও খবর