পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচরে ট্রাক চাপায় এক শ্রমিক নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাকের চাপায় সড়কের এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিক আসলাম প্রামানিক (৬৫) নাটোর বড়াইগ্রাম থানার লাতুরিয়া গ্রামের মৃত সওকত প্রামানিক ছেলে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে গনকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মোস্তফা জানায়, আসলাম পুরামানিক কিশোরগঞ্জ - ভৈরব হাওয়ে সড়কের উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে গনকখালী ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তর কিশোরগঞ্জের অধিনে সংস্কার কাজ করছিলেন। তখন গাড়ি সিগন্যালে দাড়িয়ে থেকে, সিলেটগামী একটি ট্রাককে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সিগন্যাল দিচ্ছিলেন, এমন সময় ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনা স্থলেই আসলাম প্রামানিক নিহত হয়। পরে ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করে জনতা। গাড়ির ড্রাইভার রজব আলী (৩০) বলেন, আমি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলাম, কীভাবে ঘটনা ঘটেছে বুঝতে পারিনি। সে আরও বলেন, ক্রাউন সিমেন্ট কোম্পানি গাড়িতে কোনো হেলপার দেয় নি। ভৈরব হাইওয়ে থানার এসআই শামীম বলেন, এ ঘটনায় ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর


6ae824bd1f9e0-021126115053.webp
সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা

২ ঘন্টা ৩৮ মিনিট আগে