শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ মোট ছয়জন ডাকাত গ্রেফতার হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল, ৮ হাজার ১৯০ টাকাসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে ডাকাতদলের প্রধান মর্তুজ আলীকে (৩৮) গ্রেফতার করা হয়। তিনি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও পাঁচজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দিরাই থানার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২), সিলেট জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০), শান্তিগঞ্জ থানার বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১), একই গ্রামের আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু এবং শান্তিগঞ্জ থানার কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০)। সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। থানা পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশগ্রহণ করে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag
আরও খবর