গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

শতবর্ষী মফিজ মাস্টার খালী চোখেই পড়তে পারেন কোরআন।বড়ই মানবেতর জীবন কাটাচ্ছেন এ দম্পতি।


‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ডাংরি গ্রামের,প্রায় শত বছরের প্রবীণ ব্যক্তি মফিজ মাস্টার, এখনো সবকিছু প্রায় স্বাভাবিক ভাবেই করতে পারেন৷ কুরআন ও বই পুস্তক খালি চোখে পড়তে পারেন। এছাড়াও বাংলা ও ইংরেজিতে লিখতেও পারেন তিনি৷ গ্রামের মানুষের কাছে এই বয়সী মানুষটির আলাদা ভক্তি রয়েছে।তবে খুবই মানবেতর জীবন যাপন করছেন বর্তমানে।কিন্তু শত কষ্টেও আত্মসম্মানবোধ থেকে হাত পাতেন না কারো কাছে।



‎জানা যায়, সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকুরী না করলেও স্বাধীনতার আগে থেকেই গ্রামে ছাত্রদের পড়াতেন নিজ উদ্যোগেই ৷ তাই গ্রামে তার পরিচিতি মাস্টার হিসেবেই। পড়ানোর সুবাদে তার হাজারো ছাত্র সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সরকারি গুরুত্বপূর্ণ চাকুরিতে রয়েছে অনেক ছাত্র।



‎সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মফিজ মাস্টারের ৩ মেয়ে ও দুই ছেলে রয়েছে৷ সবারই বিয়ে হয়েছে৷রিজিকের তাগিদে ছেলেরা ঢাকায় কাজ করেন, বাড়িতে তার সহধর্মিণী রয়েছে৷ তবে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। মফিজ মাষ্টার ধর্ম পালনে অধিক মনোযোগী। পরহেজগার মানুষ হিসাবে এলাকার সবার নিকট সম্মানিত ব্যাক্তি৷


‎এছাড়াও গ্রামের মানুষের বিশেষ আমন্ত্রণে প্রায় প্রতিদিন বাড়ি বাড়ি যান৷ সবাই তার নিকট দোয়া নেওয়ার জন্য আসেন। মানুষ খুশি হয়ে যা দেন, তাই হাসিমুখে গ্রহণ করেন৷ তাই দিয়ে নিজের চলার খরচ মিটিয়ে থাকেন।বর্তমানে কানে সামান্য কম শুনলেও স্মরণশক্তি স্বাভাবিক অবস্থায় রয়েছে৷ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রমজান মাসের সবগুলো রোজা তিনি পালন করে থাকেন৷


‎গোবিন্দপুর ইউনিয়নের প্রতিবেশি গ্রামের সাংবাদিক রাজু আহমেদ বলেন,উনি খুবই ভালো মনের মানুষ। এখনো তিনি অনায়েসে কুরআন ও বইপত্র চশমা ছাড়াই পড়তে পারেন। নিজগ্রামসহ আশপাশের গ্রামের সবাই ওনাকে শ্রদ্ধা ও সম্মান করে। কিন্তু উনি আর্থিকভাবে খুব অসচ্ছলতায় আছেন।অন্তত থাকার মতো একটা ঘর হলে স্বস্তি পেতেন।


‎স্থানীয় ইউপি সদস্য আব্দুর  রাশিদের সাথে কথা হলে তিনি জানান,বর্তমানে মফিজ মাস্টার বয়স্ক ভাতা পাচ্ছেন কিন্তু তা দিয়ে স্বামী-স্ত্রীর চিকিৎসা ও  সংসার চালানো কষ্টকর।এলাকাবাসীর সহায়তায় কোনোমতে চলে।


‎মফিজ মাস্টার বলেন, আলহামদুলিল্লাহ  সুস্থ আছি৷ বর্তমানে আমার বয়স ৯৫ ছাড়িয়ে যাচ্ছে।আমার ঘরটা ভেঙে পড়ে গেছে

‎বর্তমানে ছেলের ঘরে থাকি কিন্তু তারা বাড়ী আসলে থাকার চরম অসুবিধা হয়ে যায়।

আরও খবর